সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবল মডেল প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : উৎসব এবং আনন্দের মধ্যে দিয়ে বাহুবল মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া ও চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপি ভ্রমণ স্পট দর্শন শেষে বিকালে সাতছড়ি জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র ও আলোচনা সভা। আলোচনা সভায় বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. মজিদ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জনতা ব্যাংক বাহুবল শাখা ব্যবস্থাপক ইফতেখারুল ইসলাম, ইউনিয়ন ব্যাংক বাহুবল শাখা ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, ফয়সল আহমেদ, সিনিয়র সাংবাদিক নূরুল আমীন, নূরুল ইসলাম মনি, এম. সাজিদুর রহমান, আব্দুল কাইয়ুম জাকী, সাইফুর রহমান জুয়েল, হাফিজুর রহমান মাসুক, আজিজুর হক সানু, সেলিম আখঞ্জী, আজিজুল হক সেলিম, ইসমাইল মাহমুদ ফিরোজ, সুহেল আহমেদ, মনিরুল ইসলাম শামিম, সামিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান।

উপস্থিত ছিলেন সুজন চৌধুরী, সালেহ আহমেদ আবিদ, প্রভাষক মিহির চন্দ্র পাল, আব্দুল মোতালিব, ইমরুল কবীর, আব্দুল মন্নান, হৃদয় আহমেদ, সবুর আহমেদ।

শেষে আনন্দ ভ্রমণের আকর্ষনীয় ইভেন্ট র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে র‌্যাফেল ড্র’র ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com