বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই

চুনারুঘাট পৌর নির্বাচনে নৌকা মনোনয়ন পেলেন সাইফুল আলম রুবেল

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল। এদিকে সাইফুল আলম রুবেল নৌকার প্রার্থী চূড়ান্ত হওয়ায় চুনারুঘাট পৌরশহরে তাঁর সমর্থকরা আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেছেন।

বুধবার (১৩ জানুয়ারি) আওয়ামীলীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় চুনারুঘাট পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সাইফুল আলম রুবেল এর নাম ঘোষণা করা হয়। নৌকার দাবিদার ছিলেন – মুক্তাদির কৃষাণ চৌধুরী, বজলুর রশীদ দুলাল, নাজমুল হক বকুল। তবে কেন্দ্রীয় ভাবে চুনারুঘাট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এক প্রতিক্রিয়ায় সাইফুল আলম রুবেল বলেন, চুনারুঘাট পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় প্রথমে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপির প্রতি ও জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের প্রতি। তিনি আরো বলেন, আমি আশা করছি চুনারুঘাট পৌরবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করলে একটি আধুনিক ও পরিকল্পিত পৌরশহর গড়ে তুলতে পারবো।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে চুনারুঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com