রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

স্মার্টকার্ড থাকলেও ভোটার তালিকায় মৃত

নাটোর প্রতিনিধি: ঢাকা থেকে বাবাকে ভোট দিতে এসেছিলেন নাটোরের নলডাঙ্গা পৌরসভার বাসিন্দা মানিক ইসলাম। কিন্তু ভোট দেওয়া হলো না।

স্মার্ট আইডি কার্ড থাকলেও ভোটার তালিকায় তিনি মৃত  থাকায় ভোটকেন্দ্রে গিয়েও ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যেতে হলো তাকে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মানিক ইসলাম নলডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. বাবলু সরদারের ছেলে।

মানিক ইসলাম অভিযোগ করে বলেন, বাবাকে ভোট দেওয়ার জন্য কর্মস্থল ঢাকা থেকে শুক্রবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে বাড়িতে এসেছেন। দুপুরে স্মার্টকার্ড নিয়ে ভোট দিতে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। এসময় স্মার্ট আইডি কার্ড থাকলেও ভোটার তালিকায় তার নাম না থাকায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাকে ফিরিয়ে দেন। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্মার্টকার্ডটি দেখিয়ে সমস্যার কথা জানালে, তারা মেশিনে পরীক্ষা করে জানান তার নাম মৃতের তালিকায় রয়েছে। এ কারণে তিনি তার বাবাকে ভোট দিতে পারলেন না বলে আক্ষেপ করেন।

নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. কিশোয়ার বাংলানিউজকে জানান, ওই ব্যক্তির স্মার্টকার্ড থাকলেও ভোটার তালিকায় নাম নেই। এজন্য তার ভোট দেওয়ারও কোনো সুযোগ নেই। তাই তাকে উপজেলা নির্বাচন অফিস থেকে সংশোধন বা কাগজ নিয়ে ভোটকেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোটার আইডি কার্ড থাকলেও তালিকায় নাম না থাকলে তার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তবে ভোটের পর কার্ডটি সংশোধন করে নেওয়া যাবে।

তিনি বলেন, ভোটার তালিকা প্রকাশের পর ওই তালিকায় তার নাম আছে কিনা তা আগেই যাচাই করা উচিত ছিল। কিন্তু উনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। ভুলবশত তার নামটি মৃতের তালিকায় যেতে পারে, তা সময়মত সংশোধন করা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com