বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভাঙ্গায় দুর্ঘটনায় নিহত ৩

তরফ নিউজ ডেস্ক : ফরিদপুরের  ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী লোকাল বাসের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১৫ যাত্রী। নিহতদের মধ্যে ২ জন মহিলা ও ১ জন পুরুষ যাত্রী রয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের বগাইল নামক স্থানে টোল প্লাজায় হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কাওরাকান্দি ঘাট থেকে দূরন্ত পরিবহনের একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩১১৪) যাত্রী নিয়ে বগাইল টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের উপর উঠে বাসটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। এ সময়  বাসে থাকা কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। নিহতদের মধ্যে দুই মহিলার পরিচয় পাওয়া যায়নি।

বাকী একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চুয়াডাঙ্গার জীবননগরের পেয়ারাতলা গ্রামের রশিদ মোল্লা(৫৫)। তিনি শ্রমিকের কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে তার স্বজনরা জানান। ভাঙ্গা হাইওয়ে থানাার ওসি ওমর ফারুক জানান, মাওয়া কাওরাকান্দি থেকে দুরন্ত পরিবহনের বাাসটি দুপুরে ভাঙ্গা টোলপ্লাজায় পৌঁছলে রেলিং-এর সাথে ধাক্কা লেগে উল্টে হতাহতের এ ঘটনা ঘটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com