রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে দিন-দুপুরে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে দিন-দুপুরে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যবর্তী সময়ে। এ ব্যাপারে বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বাহুবল বাজারের প্রাণ-আর.এফ.এল শো-রুমের মালিক মোঃ আল-আমিন তার হামিদনগর আবাসিক এলাকার বাসায় তালা শুক্রবার সকাল ৮টায় স্বপরিবারে গ্রামের বাড়িতে চলে যান। এ সুযোগে কে বা কারা একতলা এ বাসার ছাদে উঠে সিঁড়ি বারান্দার দরজা ও বাসার দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় চোরেরা ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে এবং আলমিরা ও ড্রয়ারের তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দেয়।

এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ী মোঃ আল-আমিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে বাহুবল মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com