রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

‘অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে‍‍’

তরফ নিউজ ডেস্ক: করোনা টিকার অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেন, “অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মানা হবে।”

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান।

ভারতের সিরাম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আনুযায়ী করোনা টিকার ৫০ লাখ ডোজ সোমবার (২৫ জানুয়ারি) দেশে আসছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “ভারত থেকে ৫০ লাখ ডোজ টিকা আসছে আগামীকাল (সোমবার)। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

এর আগে চলতি সপ্তাহেই ভারত সরকার বাংলাদেশকে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ করোনা টিকা উপহার পাঠিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ভ্যাকসিন নিতে কারো ওপর জোর করা হবে না, এটা নিয়ে ব্যক্তি স্বাধীনতা থাকবে। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া খুব সামান্য। ঔষধ ও সব ভ্যাক্সিনেই সামান্য পার্শপ্রতিক্রয়া থাকে। এটা নিলে জ্বর মাথা ব্যাথা হতে পারে।”

“অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীসহ মন্ত্রী সচিবরাও করোনা ভ্যাকসিন নেবেন” বলেন স্বাস্থ্যমন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com