মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে সরকারি খাল ভরাট করে মাটি পাচারের দায়ে জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে সরকারি খাল ভরাট করে মাটি পাচারের দায়ে এক ব্রিক ফিল্ড মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৪ জানুয়ারি) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারিপুর (খোঁজারগাও) এলাকায় শাপলা ব্রিক ফিল্ড নামের এক প্রতিষ্ঠান খাল ভরাট করে মাটি পাচারকালে এ অভিযান পরিচালনা করা হয়। বাহুবল উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার উক্ত অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিহারিপুর (খোঁজারগাও) এলাকায় সরকারি খাল ভরাট করে মাটিবাহী ট্রাক্টর চলাচলের রাস্তা তৈরী করে মাটি প্রাচারকালে শাপলা ব্রিক ফিল্ডের মালিক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে মাটি অপসারণ পূর্বক খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com