মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কমলগঞ্জে ১৪৬০ চা শ্রমিক পরিবারের মাঝে অর্থিক অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে ১৪৬০ চা শ্রমিক পরিবারকে এককালিন সরকারি অনুদান প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৭৩ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

রোববার ( ২৪ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কতৃক আয়োজিত সমাজসেবা কতৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষে অনুদান বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও উপজেলার রহিমপুর ইউনিয়ন মৃর্ত্তিঙ্গা চা বাগান, শমশেরনগর চা বাগান, কমলগঞ্জ সদর ইউনিয়ন, ফুলবাড়ী চা বাগানের উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com