রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

একুশে বইমেলা শুরু হচ্ছে ১৮ মার্চ

তরফ নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে ঝুলে যাওয়া অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা করেছে বাংলা একাডেমি। আগামী ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হবে। তবে মেলা কতদিন পর্যন্ত চলবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার বিকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী সাংবাদিকদের জানিয়েছেন এই তথ্য।

বাংলা একাডেমি মহাপরিচালক বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব।’

কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা। এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব।’

প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে বলেও জানান হাবীবুল্লাহ সিরাজী।

প্রসঙ্গত, রেওয়াজ অনুযায়ী ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হলেও এবার করোনাভাইরাসের কারণে তা ঝুলে যায়। এবারের বইমেলা বাতিল হতে পারে এমন গুঞ্জনের মধ্যেই তারিখ ঘোষণা করল বাংলা একাডেমি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com