রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুমিল্লায় খণ্ডিত পা উদ্ধার, এলাকায় তোলপাড়

বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। তবে এ খণ্ডিত পা-টি কার এ নিয়ে দেখা দিয়েছে বিভিন্ন রহস্য। রোববার রাত সাড়ে ৭টার দিকে নগরীর চাঁনপুর হারুন স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত ডাস্টবিন থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় পুলিশ ওই পা উদ্ধার করে। এ দিকে মর্মান্তিক এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক। এ ব্যাপারে ওসি আনোয়ারুল হক সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে একটি পা ও একটি সেন্ডেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এ খণ্ডিত পা-টি হাঁটু পর্যন্ত কাটা অবস্থায় পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তবে এ পা-টি কার তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে।

সোমবার ওই পা-টি কার তা শনাক্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এ দিকে এ খণ্ডিত পা উদ্ধারের খবরে শত শত মানুষ সেখানে ভিড় জমায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও খণ্ডিত পায়ের ছবি ভাইরাল হয়ে হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com