রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি ফারাহ

তরফ নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিকের পর আরেকজন বাংলাদেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তার নাম ফারাহ আহমেদ। তাকে যুক্তরাষ্ট্রের ‘আন্ডার সেক্রেটারি অব রুরাল ডেভেলপমেন্ট’-এর ‘চিফ অফ স্টাফ’ পদে নিয়োগ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষিবিভাগ ২১শে জানুয়ারি ওই পদে ফারাহ’র মনোনয়ন ঘোষণা করে। বাংলাদেশি পিতা-মাতার সন্তান ফারাহ’র কর্নেল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ও প্রিন্সটেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি রয়েছে। তার পিতা ড. মাতলুব আহমেদ, মাতা ড. ফেরদৌস আহমেদ- দুজনই যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করেন। অন্যদিকে তার নানা বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খান এবং মামা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলে জানা গেছে।

উল্লেখ্য, ফারাহ আহমেদ ছাড়াও একই সময়ে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগে অন্যান্য পদে আরও ৫ জনকে নিয়োগ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, সে দেশের প্রশাসনে এত উচ্চ পদে কোনো বাংলাদেশি এবারই প্রথম নিয়োগ পেলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com