শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চসিক নির্বাচনে ভাইয়ের হাতে ভাই খুন

তরফ নিউজ ডেস্ক: সহিংসতার মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষের খবরও বাড়ছে। এর মধ্যে পাহাড়তলীতে নির্বাচন নিয়ে ভাইয়ের হাতে ভাইয়ের খুন হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতের ব্যক্তির নাম নিজাম উদ্দীন মুন্না। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমাম হাসান জানিয়েছেন, নিহত নিজামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, নিহত নিজাম সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমেদের সমর্থক। অন্যদিকে অভিযুক্ত সালাউদ্দীন কামরুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থক। দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।

বুধবার সকাল ৮টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. হারুন-উর রশীদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com