রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জ সহ ৯ জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক: দেশের নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

হবিগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসানের সই করা প্রজ্ঞাপনে ময়মনসিংহের জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে।

কুমিল্লার জেলা প্রশাসক হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, দিনাজপুরের জেলা প্রশাসক করা হয়েছে বিদ্যুৎ বিভাগের উপসচির খালেদ মোহাম্মদ জাকিকে।

প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো অর্ডিনেটর, স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির (এসপিএফএমএস) মোহাম্মদ সাইদুল ইসলামকে কুষ্টিয়ার জেলা প্রশাসক, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহানকে হবিগঞ্জের জেলা প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙামাটির ডিসি করা হয়েছে।

এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মজিবুর রহমানকে ঝিনাইদহের জেলা প্রশাসক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মুর্শেদা জামানকে জামালপুরের ডিসি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. তৌফিক-ইলাহী-চৌধুরীকে ভোলার জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com