রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মাধবপুরে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে তামান্না আক্তার মনি (২০) নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে তার বসতঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত তামান্না মৌলভীবাজার সদর উপজেলার জালুয়াবাদ গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। তিনি জগদীশপুরের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত দুইমাস যাবত উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে অলি মিয়ার বাড়িতে ভাড়া থেকে যমুনা কোম্পানিতে চাকরি করছিলেন তামান্না। সাড়ে ৩ বছর আগে তার বিয়ে হয়। প্রতিনিয়ত সংসারে অভাব-অনটন আর ঝগড়া লেগেই থাকত। গতকাল বুধবার (২৭ জানুয়ারি) রাতের কোনো একসময় এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা। ঘটনার পর থেকে তামান্নার স্বামী পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান। স্বামী পলাতক থাকায় এটি হত্যা না কি আত্মহত্যা এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেনে বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com