রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, চেকপোস্টে অগ্রদূত নামের একটি বাসের ভেতরে পুলিশ তল্লাশি চালালে দুইজনের কাছে আড়াই কেজি গাঁজা পাওয়া যায় এবং তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বাহুবলের ভেড়াখাল গ্রামের মো. আজগর আলীর ছেলে মো. রুহুল আমিন (৩২) ও মৃত ময়না মিয়ার ছেলে আব্দুস ছত্তার (৫৪)।

শায়েস্তাগঞ্জ থানার এসআই মো. মফিজুল হক ও মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com