রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ২২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিপর্যস্ত বিশ্বে প্রাণহানি এখনো থামছেই না। ভাইরাসটি এখনো তাণ্ডব চালাচ্ছে সারাবিশ্বে। অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। সংক্রমিতের তালিকাটাও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন চীনের উহান থেকে ছড়িয়ে পড়া অদৃশ্য ভাইরাসটিতে।

গত একদিনে সারাবিশ্বে সংক্রমিত মানুষের তালিকাতে নতুন করে যোগ হয়েছে ৪ লাখ ৫০ হাজার ২৫৫ জনের নাম। মৃত্যুর সারিতেও যোগ হয়েছে ১৪ হাজার ৬৩০ জনের নাম।

মহামারির শুরুর পর থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, বুধবার সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৪৩ লাখ ৯০‌ হাজার ৮৯ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২২ লাখ ৬২ হাজার ৬৯০ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৬২ লাখ ‌৪৯ হাজার ৬১৭ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ২৭ হাজার ৩৪৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৭৮ হাজার ২০৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৬৩৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ৮৬ হাজার ২৫৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ৩৮৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান শুরু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com