রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জে প্রথম করোনার টিকা নেবেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। হবিগঞ্জে প্রথম করোনা টিকা নেবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় হবিগঞ্জেও টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হবে। জেলার ২৪টি বুথ স্থাপনের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হবে। জেলায় সবার আগে আমি জেলা প্রশাসক হিসেবে করোনার টিকা গ্রহণ করব।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জি, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com