রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুর্নগঠন

বিশেষ প্রতিনিধি : মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আরজু মিয়াকে সভাপতি ও বাহুবল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রব শাহীনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট ‘বাহুবল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এসএম মফিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন- সহ-সভাপতি সাংবাদিক ও পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পংকজ কান্তি গোপ এবং মিরপুর এফ.এন.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান। সদস্য- মোঃ আবুল হাসিম (মুক্তিযোদ্ধা), হারুনুর রশিদ, সানসাইন মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শারমিন আক্তার সুমি, কালিগজিয়া আদিবাসী সমবায় সমিতির সভানেত্রী স্বপ্না দেববর্মা ও শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক রেবেকা ইয়াসমিন জলি।

উল্লেখ্য, উক্ত কমিটির সাবেক সভাপতি মোঃ ইসহাক মিয়া (সাবেক প্রধান শিক্ষক দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুল) কিছুদিন আগে ইন্তেকাল করায় কমিটি পুনগর্ঠন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com