মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শেখ হাসিনার গাড়িবহরে হামলা : সাবেক এমপিসহ ৫০ আসামির সাজা

তরফ নিউজ ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০শে আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির ৫০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এ রায় ঘোষণা করেন।

এর আগে ২৭ জানুয়ারি এ মামলার ৫০ আসামির মধ্যে তালা-কলারোয়া আসনের বিএনপি দলীয় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ জনের জামিন বাতিল করেন আদালত। তাদের কারাগারে পাঠানো হয়।

আসামিদের মধ্যে রয়েছেন : কলারোয়ার সাবেক মেয়র ও বিএনপি নেতা গাজি আক্তারুল ইসলাম, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সাত্তার, সুপ্রিমকোর্টের অ্যাড. আব্দুস সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও আবদুর রকিব মোল্লা ও বিএনপি নেতা তামিম আজাদ মেরিন।

এ মামলায় অভিযুক্ত ৫০ জন আসামির একজন টাইগার খোকন অন্য মামলায় জেলহাজতে আটক রয়েছে। পলাতক রয়েছে সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদের বাচ্চুসহ ১৫ জন।

সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির তাদের জামিন বাতিল করেন। গত ৪ ডিসেম্বর মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। এতে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com