রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ৯ টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে বন্ধ হয়ে গেছে সিলেটের ট্রেন যোগাযোগ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মধ্যিখানে গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এদিকে ঘটনার পর ট্রেনে থাকা জ্বালানি ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে করে বড় ধরণের ক্ষতির আশঙ্কা করছে তারা।

এলাকাবাসী জানান- রাত ১২টার দিকে সিলেটগামী ওই ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মধ্যিখানে গুতিগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের ৮টি বগির মধ্যে ৯টি দুমড়ে-মুচড়ে যায়। ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি। আশপাশের অনেক পুকুর-জলাশয়ে জ্বালানি ছড়িয়ে পড়েছে। এতে অগ্নিকান্ডসহ বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা।

দুর্ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com