রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বোরো জমিতে পানি দেওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামাল মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার ফতেহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক উপজেলার ফতেহপুর গ্রামের গেদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে একই গ্রামের সজলু, মুকিত, মুহিত গংদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার জমি থেকে বাড়ি ফেরার পথে জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষরা।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com