বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মুমিনুলের সেঞ্চুরিতে লিডের পাহাড় গড়ছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক: ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ দলের হাল ধরে লিটন দাসের হাফ-সেঞ্চুরির পর এবার নিজের টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। আর সেই সঙ্গে লিড সাড়ে তিনশোর ঘর পাড় হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৩ রান।

পঞ্চম উইকেট জুটিতে লিটনকে নিয়ে দেখে-শুনেই খেলছেন দলনেতা মুমিনুল। সেই সঙ্গে জুটিটা শতরানও পার করে ফেলেছে। আর এবার অধিনায়ক নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। শতরান তুলতে মুমিনুল খেলেছেন ১৭২টি বল। ইনিংসটি ৯টি চারে সাজানো। এর আগে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি। এখন পর্যন্ত দলনেতা মুমিনুল ১০১ রানে এবং লিটন ৬৪ রানে অপরাজিত রয়েছেন।

গতকাল ৩ উইকেটে ৪৭ রান নিয়ে দিনশেষ করে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলায় স্বাগতিকদের হয়ে আজ ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। মুশি আজ তার ব্যক্তিগত রানের খাতায় যোগ করেছেন মাত্র ৮ রান। দিনের দশম ওভারের প্রথম বলেই রাখেম কর্নওয়ালের শিকার হন তিনি। আউট হওয়ার পূর্বে করেন ১৮ রান।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান সংগ্রহ করে মুমিনুল হকের দল। এই ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেটের বিনিময়ে সফররত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২৫৯ রান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com