রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সুনামগঞ্জে প্রথম করোনার টিকা নেবেন সাংসদ মানিক

নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জে প্রথম করোনা ভ্যাকসিন নিবেন স্বাস্থ্য মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক।

আগামীকাল (৭ ফেব্রুয়ারি) রোববার সকালে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে জেলার প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভ্যাকসিন নিবেন।
সাংসদ মানিক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতিরও দায়িত্বে রয়েছেন। সুনামগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রয়োগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন সিলেট ভয়েসকে বলেন, সুনামগঞ্জের প্রথম করোনা ভ্যাকসিন নেবেন সাংসদ মুহিবুর রহমান মানিক। উনাকে ভ্যাকসিন দেয়ার মাধ্যমেই সুনামগঞ্জের ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হবে। পরে সম্মুখসারির যোদ্ধাদের ভ্যাকসিন দেয়া হবে। তিনি আরও বলেন, সুনামগঞ্জ সদর উপজেলায় এ পর্যন্ত ৭শত মানুষ ভ্যাকসিন দেয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। তাদের পর্যায়ক্রমে এসএমএম দিয়ে ভ্যাকসিন নেয়ার জন্য বলা হবে।

সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে অনেকের মধ্যে ভীতি কাজ করে। সাধারণ মানুষের মধ্যে যাতে ভীতি কাজ না করে সেজন্য আমিই জেলার মধ্যে প্রথম ভ্যাকসিন নেব।এজন্য আমি খুব খুশি। সবার প্রতি আমার আহবান সুস্থ্য থাকতে করোনার ভ্যাকসিন নেন, এতে ভয়ের কিছু নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com