রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : রাজধানী মহাখালীর শেখ রাসেল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্যমন্ত্রী টিকা নেওয়ার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াসেফ ওসমান, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলমসহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতারা টিকা নেন।

শেখ রাসেল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ১৬২ জন টিকা নেন। এখানে পাঁচটি বুথে টিকাদান চলছে। ১ নম্বর বুথে শুধু ভিআইপিদের টিকা দেওয়া হয়। টিকা দান কার্যক্রম দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।

টিকা নিয়ে ৩০ মিনিট বিশ্রাম শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমার মন্ত্রীরা ও চিকিৎসক নেতারা টিকা নেওয়ার পর এক সঙ্গে বসে আড্ডা দিয়েছি। আমরা আলাপ আলোচনায় করেছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেয়। কারো কনো রকম অসুবিধা হয়নি।

তিনি বলেন, আমরা আজ প্রথম ডোজ নিলাম। আর দেড় মাস পরে আবারও আরেক ডোজ টিকা দিব। তবে টিকা নিলেও মাস্ক পড়তে হবে।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, প্রথমে আমি টিকা নিতে পেরে খবুই আনন্দিত। আমার টিকা নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি এখন সুস্থ আছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com