রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ট্রাক ও বাসের চাপায় দুই সন্তানসহ শিক্ষিকার মৃত্যু

তরফ নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক ও বাসের দ্বিমুখী চাপায় ছেলে ও মেয়েসহ প্রাণ হারালেন অটোরিকশাযাত্রী স্কুলশিক্ষিকা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক।

রবিবার দুপুর ১২টার দিকে শহরের এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রুনী খাতুন (৩০), তার ছেলে অদি (১২) ও মেয়ে সায়েবা (৬)।

এ ঘটনায় আহত হয়েছেন পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা অটোরিকশা চালক চান মিয়া (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে কাউন্সিলর আরজু জানান, নিহত রুনী চশমা মেরামতের জন্য ছেলে ও এক মেয়ে নিয়ে অটোরিকশাযোগে শহরে যাচ্ছিলেন। এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছলে যাত্রাবাহী একটি বাস একটি ট্রাককে ওভারটেক করছিল। এ সময় বাসটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি ট্রাকের মুখোমুখি হয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ রুনী মারা যান। এতে গুরুতর আহত হন চালক ও মেয়ে সায়েবা। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু সায়েবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com