রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মৃত্যুর আড়াই বছর পর কবর থেকে মৃতদেহ উত্তোলন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মতিগঞ্জ এলাকার মাষ্টার গোলাম মোস্তফা রাজা মিয়ার মৃতদেহ মৃত্যুর আড়াই বছর পর কবর থেকে ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফ্রেব্রুয়ারি) দুপুরে আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাহী ম্যাজিষ্টেট সানজিদা রহমানের উপস্থিতিতে মৃতদেহ উত্তলোন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর , পুলিশ অফিসার মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আলমগীর।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আলমগীর জানান, গোলাম মোস্তফা রাজা মিয়ার ছেলে গোলাম মুরসালিন রাজা তার বাবাকে হত্যা করা হয়েছে মর্মে তার সৎ মা সহ আরো ৫ জনকে আসামী করে মৌলভীবাজার জর্জ আদালতে মামলা দায়ের করেন। তার আবেদনের প্রেক্ষিতে দুপুরে কবর থেকে মৃতদেহ মনয়া তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে ।

উলেখ্য জীবদ্দশায় মাষ্টার গোলাম মোস্তফা রাজা মিয়া শ্রীমঙ্গলের ধনাঢ্য, শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক ব্যাক্তি ছিলেন, একি সাথে দানবীর হিসেবে তিনি পরিচিত ছিলেন সর্বত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com