রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই মামলার আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে এসআই মফিজুল হকের নেতৃত্বে এসআই সনজিত এসআই কাউছার মাহমুদ তোরন ও এসআই এম জসিম উদ্দিনসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মো. ফরিদ মিয়া (৩০), গ্রেপ্তারী পরোয়ানার আসামী বড়চর তালুগড়াই গ্রামের মৃত সৈয়দ মিয়ার পুত্র রমজান মিয়া (৪৭), নিজগাও এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র আহাদ মিয়া (৩৭) ও ছিনতাইকারী মো. বাবুল মিয়ার পুত্র হৃদয় মিয়া (২১) কে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com