বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

`টিকা নিতে গ্রামের মানুষকে উৎসাহিত করতে হবে‍‍‍‍`

তরফ নিউজ ডেস্ক: করোনা টিকা নিতে গ্রামের মানুষদের উতসাহিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি মানুষ যেন করোনার টিকা পায় সেজন্য গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করতে হবে। এই দায়িত্ব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিতে হবে।”

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র একাডেমিতে বাহিনীটির ৪৯তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহসহ সমাজের ব্যাধিগুলো দূর করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিশেষ ভুমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অর্জনে আনসার বাহিনীর ভুমিকা রয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সবাইকে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান, তখন তারা মুক্তির সে সংগ্রামে অংশ নেন। শুধু তা-ই নয়, তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্রও দেন।”

শেখ হাসিনা আরো বলেন, “২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত যখন আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করে, রেললাইন তুলে মানুষ হত্যার চেষ্টা করে, সে পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়। তারা তখন সফলভাবে এ অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেন।”

অনুষ্ঠানে বীরত্তোপূর্ণ অবদানের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ পদকে ভুষিত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com