রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ঢাকায় ‘মধ্যবয়সী’ প্রেমিকার হাতে পাঁচ টুকরো যুবক

তরফ নিউজ ডেস্ক: রাজধানীর টিকাটুলি এলাকায় সজীব হাসান (৩৩) নামে এক যুবকের পাঁচ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে তার মধ্যবয়সী প্রেমিকা শাহনাজকে (৫০)।

বৃহস্পতিবার দুপুরে সায়েদাবাদের কে এম দাস লেনের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় সজীবের খণ্ড খণ্ড মরদেহ।

প্রতিবেশীরা বলছেন, পাঁচ থেকে ছয় বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে সায়েদাবাদের কে এম দাস লেনের ছয়তলা ভবনের চতুর্থ তলায় বাস করে আসছিলেন শাহনাজ ও সজিব। শাহনাজকে স্ত্রী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন সজিব।

পুলিশ জানায়, শাহনাজ তিন দিন ধরে নিখোঁজ জানিয়ে গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তার স্বামী ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি হওয়ার পর মোবাইল ফোন ট্র্যাক করে শাহনাজের অবস্থান নিশ্চিত হয়ে সজীবের বাসায় যায় পুলিশ। সেখানে পারভীনকে পাওয়ার পাশাপাশি সজীবের পাঁচ টুকরো মরদেহ উদ্ধার হয়। এক কক্ষের বাসায় সজীব একা থাকতেন। হস্তশিল্পের কাজ করতেন তিনি। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনাজ জানান, দুজনের ঝগড়ার সময় সজীব তাকে ছুরি দিয়ে আঘাত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিটি নিয়ে নেন শাহনাজ। এরপর তিনি সজিবকে ছুরি মারেন। এতে মারা যান সজিব।

হত্যার পর রান্নাঘর থেকে বঁটি এনে সজীবের মরদেহ পাঁচ টুকরো করেন শাহনাজ। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com