মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বানিয়াচংয়ে মোটরসাইকেলচাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেলচাপায় জাহানারা বেগম (৩০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। তবে জাহানারার পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আজমিরীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম পশ্চিমবাগ গ্রামের আব্দুল আহাদ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, নিজ গ্রাম পশ্চিমবাগ থেকে বানিয়াচংয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য হেঁটে রওনা দেন জাহানারা বেগম। পথিমধ্যে তিনি সড়কের আঞ্জন নামক স্থানে পৌঁছালে বেপরোয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল ওই নারীকে চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আব্দুল আজিজ দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যা। পশ্চিমবাগ এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া ও আজিজুল মিয়ার ছেলে সোয়েব মিয়া ইচ্ছাকৃতভাবে জাহানারাকে মোটরসাইকেলচাপা দিয়ে হত্যা করেছে। তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com