বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে সিনিয়র এডভোকেট মরহুম এম এ মতিন খানের সুযোগ্য সন্তান সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার এম সাখাওয়াত হোসেন খানকে সংবর্ধনা প্রদান করেছে ধুলিয়াখালবাসী। শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামে এ সংবর্ধনা প্রদান করা হয়। ব্যারিষ্টার এম সাখাওয়াত হোসেন খান হবিগঞ্জ ল কলেজ এর প্রিন্সিপাল এবং প্রয়াত এটর্নী জেনারেল মাহবুবে আলমের জুনিয়র।