বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

এক সপ্তাহে টিকা নিলেন সাত লাখ ৩৬ হাজার

তরফ নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণে শুরুতে কিছুটা অনীহা থাকলেও দিন দিন আগ্রহ বাড়ছে। প্রতিদিনই টিকাকেন্দ্রে ভিড় বাড়ছে জনসাধারণের। গণটিকাদান শুরুর এক সপ্তাহে সারাদেশে সাত লাখ ৩৬ হাজারের বেশি মানুষ টিকা নিয়েছেন।

টিকাদানের সপ্তম দিন শনিবার ঢাকাসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য কেন্দ্রে সর্বমোট এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ২৭ হাজার ৪৩ জন। আর নারী ৬৭ হাজার ৩২৮ জন।

তবে এর মধ্যে সচিবালয় ক্লিনিক, বিএএফ বাশার ও বিএএফ বঙ্গবন্ধু এই তিন স্থানে আজ ভ্যাকসিন কার্যক্রম বন্ধ ছিল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে আজ মোট টিকা নিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন। টিকা গ্রহীতার বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে ২৬ হাজার ৫৬৪ জন, ময়মনসিংহ বিভাগে আট হাজার ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ হাজার ৭১৮ জন, রাজশাহীতে ২২ হাজার ৭৪ জন, রংপুর বিভাগে ১৭ হাজার ৫৪২ জন, খুলনা বিভাগে ২১ হাজার ২৭৮ জন, বরিশাল বিভাগে সাত হাজার ৫১৩ জন এবং সিলেট বিভাগে ১৬ হাজার ৮৭ টিকা নিয়েছেন।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে বাংলাদেশে। সবাইকে এই টিকার দুটি ডোজ নিতে হবে। গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন।

গত রবিবার থেকে সারাদেশে টিকার বিনামূল্যে প্রয়োগ শুরু হয়। প্রতিদিন সকাল ৮টা বেলা আড়াইটা পর্যন্ত চলে টিকাদান।

শুরুতে ৫৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির নাগরিকরাই টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন। এখন যাদের বয়স অন্তত ৪০ বছর হয়েছে, তারাও নিবন্ধন করতে পারছেন।

নিবন্ধন করে ঢাকাসহ সারাদেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে দুই হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীর দল এসব কেন্দ্রে টিকা প্রয়োগ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com