সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বিভাগীয় কমিশনারের তদন্তের মুখে বাহুবল উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় কমিশনারের তদন্তের মুখে পড়ছেন বাহুবলের উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান। উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত করতে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাহুবল আসবেন সিলেটের বিভাগীয় কমিশনার। এসময় তার সঙ্গে থাকবেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারও।

সংশ্লিষ্টরা বলেছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাহুবল উপজেলা শাখার সভাপতি নীহার দেব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, খলিলুর রহমান চেয়ারম্যান হওয়ার পর থেকে সবকিছু থেকে ভাগ পেতে চান। এমনকি তিনি বাজারে জমায়েতের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে বকাবকি করেন। বাহুবল উপজেলা প্রশাসন থেকে হিন্দুদেরকে খেদিয়ে বিদায় করবেন বলেও হুমকি দেন।

মূলত এমন অভিযোগ পেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে আমলে নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানকে তদন্ত করার জন্য দায়িত্ব দেয়। সেই দায়িত্ব পেয়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করতে মঙ্গলবার বাহুবলে আসছেন বিভাগীয় কমিশনার।

এদিকে, বাহুবল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বাহুবল আসবেন। এরপর তিনি তদন্ত শেষ করবেন।

এদিকে, বিভাগীয় কমিশনারের তদন্তে নিজেকে সাফাই দেয়ার জন্য উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান বাহুবলের হিন্দু নেতাদের কাছে স্মরণাপন্ন হয়েছেন। তিনি প্রত্যেক হিন্দু নেতাদের ফোন করে বলেছেন, আমি হিন্দুদের বকা দেই নি। আপন হিন্দুদের আপন। এমন বিপদে হিন্দু নেতারা যেন তাকে বাঁচান। নিজেকে হিন্দুদের স্বজন প্রমাণ করার জন্য উপজেলা চেয়ারম্যান উত্তর বাহুবল ও ভাটি বাহুবল খ্যাত চারগ্রামের বিভিন্ন মন্দির থেকে প্রত্যয়ন পত্র আনিয়েছেন।

তবে অভিযোগকারী নীহার দেব বলেছেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান হিন্দুদের বন্ধু নয়। তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি এবং অভিযোগ প্রমাণ করব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com