শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রাজনগরে ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের রাজনগরে ভোক্তা জাতীয় অধিকার সংসক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্টানে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফ্রেব্রুয়ারি) সকালে ভোক্তা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে রাজনগর থানার পুলিশের সহযোগিতায় রাজনগর উপজেলার বানারাই বাজার, মাদ্রসা বাজার, রাজনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের সময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করার তাকে রাখা, একই ফ্রিজে বাচ্চাদের খাদ্য ও কাঁচা খাদ্য পণ্য সংরক্ষণ করা, মূল্য তালিকা না রাখা, ট্রের্ড লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বানারাই বাজারে অবস্থিত হাসান ভেরাইটিজ ষ্টোরক ২ হাজার ৫ শত টাকা, মাদ্রাসা বাজারে অবস্থিত তাহসিনা এন্ড তাসমিনা ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, রাজনগর রোডে অবস্থিত জ্যোতি ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল আমিন জানান, অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com