রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সিসিকের সাথে শ্রমিকদের সংঘর্ষ, রণক্ষেত্র

তরফ নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রসহ কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলা চালিয়েছেন মাইক্রোবাস শ্রমিকরা।

এসময় একটি পিস্তুলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম ফাহাদ। সে নগরীর পীরমহল্লা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে। এসময় তার পিস্তলের ভিতর থেকে ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর করা হয়েছে। এছাড়াও উভয় পক্ষের মধ্যে ২/৩ জন আহত রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এসময় চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কর্মকর্তা কর্মচারী নিয়ে সিভিল সার্জন অফিস লাগোয়া মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করতে চাইলে শ্রমিকরা বাকবিতন্ডা শুরু করেন। এক পর্যায় শ্রমিকরা অতর্কিত হামলা চালান বলে জানান সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।

অপরদিকে শ্রমিকদের দাবি, সিসিক কর্তৃপক্ষ জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালান এবং গাড়ি ভাংচুর করে। এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে হামলা চালান।

এদিকে সরেজমিনে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, সিসিক কর্তৃপক্ষ স্ট্যান্ড উচ্ছেদ করতে চাইলে শ্রমিকরা স্ট্যান্ডের জন্য জায়গা চান। এক পর্যায় শ্রমিকরা জায়গা না দিলে গাড়ি নিয়ে সরবেন না বলে জানালে দেখা দেয় উত্তেজনা। পরে সিসিকের পক্ষ থেকে উচ্ছেদ কাজ শুরু করতে চাইলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এসময় পুলিশ চেষ্টা করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টায় পরিস্থিতি থতমথমে রয়েছে।

এদিকে শ্রমিকনেতা আলী আকবর রাজন দাবি করেন, আমরা সরে যেতে রাজি। কিন্তু অন্য কোথাও আমাদের গাড়িগুলো রাখার জন্য কিছু জায়গা দেওয়া হোক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com