রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

করোনার টিকা নিলেন বাহুবলের ওসি কামরুজ্জামান

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এর টিকা গ্রহন করলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহন করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইউসুফ, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন, কনস্টেবল সবুজ, সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা বাবুল কুমার দাশ জানান, দেশব্যাপী বিনামূল্যে টিকাদান কর্মসূচির ১০ম দিন বুধবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত উপজেলায় ১৮৮৯ জন টিকা গ্রহন করেছেন। এখনও পর্যন্ত কাহারও বিরুপ প্রতিক্রিয়ার উপসর্গ দেখা দেয়নি।

উল্লেখ, গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণ টিকাদান। বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে। প্রথম টিকা গ্রহণের আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com