শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ফেসবুকে ভাইরাল ভুয়া ‘পুলিশি অভিযান’, আটক তিন

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে ভুয়া ‘পুলিশি অভিযান’র একটি ভিডিও। সেখানে দেখা যায়, অটোরিকশাসহ ড্রাইভারকে আটক করা হচ্ছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে বৃহস্পতিবার দিনভর হবিগঞ্জের চুনারুঘাটে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় প্রশাসনেও চলছে আলোচনা। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভারসহ ভুয়া তিন পুলিশকে আটক করেছে।
চুনারুঘাট থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পনারগাঁও গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে অটোরিকশাচালক শাহিন মিয়া (২৫), কতিত পুলিশ একই গ্রামের আব্দুল শহিদের ছেলে হারুন মিয়া (২২), আব্দুল মন্নানের ছেলে মুক্তারুজ্জামান (২৩) ও আব্দুল কাইয়ূমের ছেলে মনিরুলকে (২০) আটক করেছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ বলেন, তারা এই ভিডিও ফেসবুকে আপলোডের কারণে স্থানীয় পুলিশ-প্রশাসনসহ দেশের পুলিশ বিভাগের সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাদের বিরোদ্ধে চুনারুঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা যায়, কথিত পুলিশ অটোরিকশা ড্রাইভারকে আটক করে তল্লাশি করে। তল্লাশির সময় সিএনজি ড্রাইভার পুলিশকে নিয়ে নানা কটূক্তি করে কথা বলে যা পুলিশ বাহিনীকে বিব্রতকর অবস্থায় ফেলে।
আটককৃতরা সাংবাদিকদের বলেন, চার বন্ধু মিলে ভিডিও করে সেফকুকে আপলোড করেছেন তারা। এ বিষটি যে অপরাধ সেটা তাদের জানা ছিল না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com