সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে পিতাকে শিকলে বেঁধে শারীরিক নির্যাতন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে শিকল দিয়ে বেঁেধ নির্যাতনের অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামে। নিজের ছেলে সন্তানদ্বারা বৃদ্ধ পিতা আবুল কালাম ওরফে আবু মিয়াকে শিকল দিয়ে বেঁেধে নির্যাতন করা হচ্ছে।

একটি সূত্র জানায়, বৃদ্ধ আবু মিয়া বেশ কিছুদিন যাবৎ ঘড় ছাড়া। ছেলেদের ভয়ে বাড়িতে আসতে পারছেন না তিনি। গতকাল শুক্রবার (২০ফেব্রুয়ারি) তিনি বাড়িতে আসলে তার ছেলেরা তার ওপর শারীরিক নির্যাতন করে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখে। শনিবার বেলা ১টা পর্যন্ত তিনি ঘরে শিকল বন্দি অবস্থায় রয়েছেন। পাড়া প্রতিবেশী কাউকে তার রুমে প্রবেশ করতে দিচ্ছে না ছেলেরা।

শিকল বন্ধি জীবন থেকে বাঁচতে চান ওই বৃদ্ধ। ওই বৃদ্ধ ছেলেরে নামে জায়গা সম্পত্তি না দেওয়ার কারনেই তাকে বেঁধে রাখা হয়েছে বলে সূত্রে জানা যায়।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, লোকটি মানষিক ভাবে বিকারগ্রস্থ, পাড়াপ্রতিবেশিরা জানিয়েছে তিনি সব জায়গা সম্পত্তি অন্যত্র বিক্রি করে দিচ্ছেন, ঘটনাস্থলে পুলিশ ও আমাদের তহশীলদারও সেখানে গেছেন। বিষয়টি দেখছেন বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com