বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন এমপি মিলাদ গাজী

মনিরুল ইসলাম শামিম : মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাহুবল উপজেলার ৪৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছেন হবিগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি। গতকাল রবিবার বিকাল ৩টায় বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমানের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন । পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দেব।
অনুষ্ঠানে ৪৬ জন মুক্তিযোদ্ধার হাতে ১টি করে ক্রেষ্ট ও ছড়ি তুলে দেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com