রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

তরফ নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাসটি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছিল। আর মালবাহী ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com