রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটের প্রয়াত কাউন্সিলর মিলনের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামের প্রয়াত কাউন্সিলর, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন মিলনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ যোহর চুনারুঘাটের মডুরারবন্দস্থ হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহ্ শালাহর সহ ১২০ আউলিয়ার দরবার শরীফে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং তাবারুক বিতরণ করা হয়। মাগরিব বাদ নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন – পশ্চিম পাকুড়িয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জালাল উদ্দিন।

উল্লেখ, প্রয়াত কাউন্সিলর কামাল উদ্দিন মিলন চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামের পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদারের পুত্র। চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের ছোট ভাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com