রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

মোমেনকে ফোনে যে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি জে. ব্লিঙ্কেন। তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৩শে ফেব্রুয়ারি প্রকাশ করা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মুখপাত্র নেড প্রাইস। এতে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং প্রতিরক্ষা সহযোগিতা আরো গাঢ় করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া তারা জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ একত্রে মোকাবিলার জন্য কাজ করার কথা বলেছেন। তারা মিয়ানমার পরিস্থিতি, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের একটি টেকসই সমাধান নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে শ্রম ও মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এ বছর বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছে। এ জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিনন্দন জানিয়েছেন ব্লিঙ্কেন।

তারা দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com