রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

এবার নাসির-তামিমার বিরুদ্ধে রাকিবের মামলা

ক্রীড়া ডেস্ক: অন্যের স্ত্রীকে ডিভোর্স পেপার ছাড়াই বিয়ে করার অভিযোগে টাইগার ক্রিকেটার নাসির হোসেনের নামে মামলা করা হয়েছে। একই সঙ্গে মামলা করা হয়েছে নাসিরের স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধেও। আজ (বুধবার) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

জীবনের গুরুত্বপূর্ণ দিনটি স্মরণীয় করে রাখতে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সৌদিয়া এয়ারলাইনসের কেবিন ক্রু হিসেবে কর্মরত তামিমা তাম্মিকে বিয়ে করেন টাইগার ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পাঁচদিনের মাথায় শোনা যায় অবাক করা কাহিনী। আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। সেই সঙ্গে ঘরে রয়েছে আট বছরের মেয়ে।

এরপর রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় এর আগে তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রাকিব।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চান কেন তিনি জিডি করেছেন। এদিকে ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। বর্তমানে সৌদিয়া এয়ারলাইনসের কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com