বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে টিআই’র মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা, আটক ৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ট্রাফিক ইন্সপেক্টরের মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার বাহুবল ট্রাফিক জোনের ইন্সপেক্টর মিজানুর রহমান বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ ৬০০/৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলাটি দায়ের করেন। এদিকে মামলার পরপরই এজাহারভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল­াহ মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩০), একই গ্রামের হাজী আফসর উদ্দিনের পুত্র নোমান মিয়া (২০) ও সিহাব মিয়া (১৯), ইসলামপুর গ্রামের হোসাইন মিয়ার পুত্র জুনাইদ (৩২) ও শংকরপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুল মালেক (৪৫)।

উলে­খ্য যে, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহাসড়কের বাহুবল উপজেলা সদর সংলগ্ন বাগান বাড়ি পয়েন্টে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে বাসের চাপায় অটোরিকশা চালক নিহত ও নারীসহ ৩ আরোহী আহত হয়। এ ঘটনার পরপরই স্থানীয় সিএনজি অটোরিকশা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল বাজার থেকে দৌলতপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে দেয়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ শ্রমিকরা তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, ট্রাফিক ইন্সপেক্টরের মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ৫ আসামিকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com