বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

প্রয়াত কাউন্সিলর মিলনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামের প্রয়াত কাউন্সিলর, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন মিলনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট “সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদ” এর উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মাগরিব বাদ চুনারুঘাট পৌরশহরের মধ্য বাজারস্থ “সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে পরিষদের সভাপতি আব্দুল কাদির সরকারের সভাপতিত্বে ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সেলিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ তাহের মিয়া মহালদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – সিএনজি মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, হাবিবুর রহমান বাহার মাস্টার, হাজী আসিফ ইকবাল দুলাল, আমীর হোসেন চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুর রহমান, সাইদুর কবির মিজান, ব্যকসের প্রচার সম্পাদক জাফর ইকবাল জাহির, জয়নাল হোসেন রিপন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, শেখ আঃ সালাম, জুনাইদ মিয়া জোনাক, আমীর উদ্দিন, জমরুত মিয়া, মিহির পাল, আবুল কালাম, মোঃ আব্দুল্লাহ, ইমান আলী, মিজানুর রহমান মিজান, সোহেল মিয়া প্রমূখ।

মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন শেখ মোঃ শাহাজাহান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com