রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নিবন্ধন সাড়ে ৪০ লাখ, টিকা গ্রহীতা সাড়ে ২৮ লাখ

তরফ নিউজ ডেস্ক: সারাদেশে একযোগে চলছে মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকার প্রয়োগ। দিন দিন টিকার প্রতি আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। সবশেষ তথ্য অনুযায়ী, টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন সাড়ে ৪০ লাখের বেশি মানুষ। এর মধ্যে টিকা নিয়েছেন প্রায় সাড়ে ২৮ লাখ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার পর্যন্ত টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন, নারী নয় লাখ ৯৪ হাজার ৬৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৪৮৯ জন। আর নারী ৬৮ হাজার ৯৫০ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৪০ লাখ ৫৭ হাজার ৯০৫ জন। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে।

টিকাদান শুরুর ১৯ দিনের মধ্যে তিন দিন সপ্তাহিক ও সরকারি ছুটি ছিল। এ পর্যন্ত মোট ১৫ দিন টিকা দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬৩ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে সাত হাজার ২৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ১৮৬ জন, বরিশাল বিভাগে আট হাজার ৫১ জন আর সিলেট বিভাগে সাত হাজার ৯৪১ জন।

টিকাগ্রহীতাদের মধ্যে ৬৯৬ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, যা মোট গ্রহীতার শতকরা শূন্য দশমিক ০২৪ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com