মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে বাসচাপায় টমটম চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় টমটমের চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে একটি যাত্রীবাহি বাস বিপরীত দিক থেকে আসা টমটমকে চাপ দিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী (ঢাকা মেট্রো-ব- ১১-৫৯৬৪) যাত্রীবাহী বিরতিহীন বাস শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটম চালক ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান মারাজ জানান, ঘটনাস্থলেই তিনি ছিলেন। বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন তিনি ।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালকের মরদেহ উদ্ধার করেছি। তবে এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com