রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লেখক মুশতাকের শরীরে আঘাতের চিহ্ন নেই, লাশ হস্তান্তর

তরফ নিউজ ডেস্ক : কারাবন্দী লেখক মুশতাক আহমেদের (৫৩) ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। আজ শুক্রবার দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অসিউজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় মুশতাকের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন মেলেনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বেলা সাড়ে ১১টায় সুরতহাল প্রতিবেদন করার পর লেখক মুশতাকের ময়নাতদন্ত করেন হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. সাফি মোহাইমেন। তারপর দুপুর ১২টার দিকে পুলিশ মুশতাকের  চাচাতো ভাই নাফিসুর রহমানসহ অন্য স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে। মরদেহ এখন গাজীপুর থেকে ঢাকায় আনা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com