রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে ইট মাপে কম হওয়ায় ৩ ভাটাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে ইট মাপে কম হওয়ায় ৩ টি ভাটাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে সদর ও বাহুবল উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা কর্তৃক ইটের মাপে কম থাকায় বাহুবল উপজেলার নিউ সুজাত ব্রিকস কে চল্লিশ হাজার ও নিউ মেট্রো ব্রিকস কে পঞ্চাশ হাজার টাকা এবং সদর উপজেলার এন আর বি ব্রিকস কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় ।

অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও জেলা বাজার কর্মকর্তা জনাব ইকবাল আশরাফ খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com