রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সাতছড়ি বনে রকেট লাঞ্চারসহ ভারী অস্ত্র উদ্ধার

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী সাতছড়ির গহীন বন থেকে আবারও বিপুল পরিমান ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সাতছড়ি বন থেকে এবার অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। বিজিবি’র ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল সামি উন নবী চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবারের এই অভিযানে বেশ কয়েকটি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়। তবে অভিযান সমাপ্ত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান লেঃ কর্নেল সামি উন নবী।

তিনি গণমাধ্যম কর্মীদের জানান, সাতছড়ির গহীন বনের একটি গোপন ব্যাংকারে গোলা বারুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে তারা সেখানে মঙ্গলবার বিকাল থেকে অবস্থান নেন। টানা ১০ ঘন্টার অভিযান শেষে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। সাতছড়ি বনে এতো বিপুল পরিমাণ গোলা বারুদ কোথা থেকে এসেছে তা জানাতে পারেনি তিনি।

২০০৩ সালে ২৭ জুন বগুড়ার কাহালুতে আনারসভর্তি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১১-৩৩৬৬) যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধরা পড়েছিল, এ অস্ত্রের চালানটি সাতছড়ি থেকে গিয়েছিল। সে সময়ে ওই গাড়ির চালক বাহুবলের আলতু মিয়া আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। এ ঘটনার সঙ্গে সাতছড়ি টিপরা বস্তির হেডম্যান যোগেশ দেব বর্মার ভাতিজা আশীষ দেব বর্মা জড়িত ছিল। তার বিরুদ্ধে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্তে চার্জশিট হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com